22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কানসাট আমবাজারে ‘চেং মাই’

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কানসাট আমবাজার। এবাজারে প্রায় আড়াইশ জাতের আম পাওয়া যায়। তবে এবার নতুন জাতের আমের দেখা মিললো এ বাজারে। শনিবার সকালে ‘চেং মাই’ জাতের আম বাজারে আনেন  শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন। নতুন জাতের এই আম দেখতে ভীড় জমান ক্রেতা ও বিক্রেতারা। এমনকি এই আমের খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাজার থেকে সাধারন মানুষ ও গিয়ে ছবি তুলেন।

বিজ্ঞাপন

আম চাষি কবির হোসেন বলেন,এক বছর আগে গাইবান্ধা থেকে ৬০০ টাকা করে ৩৫০টি চারা কিনে দুই বিঘা জমিতে লাগান। এবার প্রথম আম এসেছে তার গাছগুলোতে। একেকটি গাছে ৫-৭টি আম ধরেছে। অধিকাংশ আমের ওজন এক-থেকে দেড় কেজি হলেও একটি আম ছিল এক কেজি সাড়ে ৯শ গ্রাম। কবির হোসেন বলেন, থাইল্যান্ডের বিখ্যাত আম জাত ‘চেং মাই’ আমের চাহিদা প্রচুর। উৎপাদন খরচও খুব বেশি নয়। শনিবার কানসাট বাজারে চারমন আম বিক্রি করেছেন সাড়ে ৫ হাজার টাকা মন দরে। যা অন্যান্য আমের তুলনায় দাম বেশি।

কানসাট বাজারের আম ব্যবসায়ী আসগর আলী বলেন,প্রায় আড়াইশ জাতের আম কানসাট বাজারে বেচা-কেনা হয়। তবে থাইল্যান্ডের বিখ্যাত আম জাত ‘চেং মাই’ সবার নজর কেড়েছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, চেং মাই আমটি থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত। বাংলাদেশে এটি এখনো নতুন। চাষিরা ব্যক্তিগতভাবে চাষ শুরু করেছেন। আমটি শুধু দেখতে সুন্দর নয় খেতেও দারুণ সুস্বাদু। এটি যদি টপ ওয়ার্কিং পদ্ধতিতে বিস্তার করা যায়, তাহলে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জে এই জাতের আম হতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার।

পড়ুন: যুবদল নেতা মাহবুব হত‌্যা তদ‌ন্তে দু‌টি বিষ‌য়ে জোর, পুলিশ হেফাজতে ভ্যান চালক

দেখুন: সারাদেশে চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন