28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করেছেন। কানাডার মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্য করে আরোপিত করকে তিনি ‘প্রকাশ্য আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় সময় শুক্রবার এই পদক্ষেপের ফলে মার্কিন-কানাডা সম্পর্ক আবারও একটি ধাক্কা খেলো। এর আগে জুনের মাঝামাঝি সময়ে জি৭ বৈঠকে দুই দেশের সম্পর্কে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গিয়েছিল, যেখানে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি শেষ করতে সম্মত হয়েছিলেন।

এই ঘটনাটি ঘটেছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বাণিজ্য বিষয়ে আশাবাদ ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরেই। বেসেন্ট উল্লেখ করেছিলেন যে, মার্কিন উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রবাহ ঠিক রাখতে চীনের সাথে এবং অন্যান্য মূল শুল্ক আলোচনায় অগ্রগতি হয়েছে।

এ বছর ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকে তার আমদানি শুল্ক আরোপ প্রায়ই বাজারকে অস্থির করে তুলেছে এবং মার্কিন অর্থনীতির মূল ভিত্তি ভোক্তা ব্যয়কে প্রভাবিত করতে শুরু করেছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চ কর আরোপের কারণে তারা আলোচনা শেষ করছেন।

আগামী সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাৎক্ষণিকভাবে কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত সব আলোচনা স্থগিত করব।

বিজ্ঞাপন

পড়ুন: খামেনিকে অপমান করায় ট্রাম্পের প্রতি ইরানের তীব্র প্রতিক্রিয়া

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন