বিজ্ঞাপন

কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) এ পদক্ষেপ নেন তিনি।

বৃহস্পতিবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এপির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর দেশটিতে যে অস্থিতিশীল বাণিজ্য নীতির উপস্থিতি পরিলক্ষিত যাচ্ছে, তারই সাম্প্রতিকতম প্রতিফলন তাঁর এ পদক্ষেপ। এমন বাণিজ্য নীতি আর্থিক বাজারকে নাড়া দিয়েছে এবং মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির মন্দা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তবে উত্তর আমেরিকান বাণিজ্যিক চুক্তির আওতায় যেসকল পণ্য পড়বে, শুধুমাত্র সেগুলোর ওপরই কার্যকর হবে এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া ট্রাম্পের এ ছাড়ের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হবে। এদিন থেকে বিশ্বজুড়ে সব মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

এর আগে, গত মঙ্গলবার ট্রাম্প কানাডা ও মেক্সিকো এ উভয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। দুদিন পর গতকাল সকালে শুধু মেক্সিকোকে এ পদক্ষেপ থেকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেন তিনি। তবে দুপুরের পর এ–সংক্রান্ত সংশোধনীতে তিনি যখন সই করেন, তখন কানাডাকেও এর অন্তর্ভুক্ত করেন; অর্থাৎ কানাডাকেও সাময়িক শুল্ক অব্যাহতি দেন। এ তিনটি দেশই ‘নর্থ আমেরিকান’ বাণিজ্য চুক্তির অংশীদার।

তবে চীনের ওপর দুদফায় আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে। অন্যদিকে, মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকরই থাকবে বলে জানিয়েছে কানাডা।

এদিকে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে দ্বিতীয় দফায় পরিকল্পিত ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত করবে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের সংশোধিত আদেশে কানাডার যেসব পণ্যে সাময়িক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার পটাশও রয়েছে। তবে সব জ্বালানি পণ্যে এ সুবিধা দেওয়া হয়নি। ট্রাম্প কানাডার জ্বালানি পণ্যে আলাদা করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, কানাডার সব জ্বালানি পণ্যে এ সুবিধা না দেওয়ার কারণ, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডার মধ্যে যে চুক্তি হয়, তার আওতায় কানাডা থেকে আমদানি করা সব জ্বালানি পণ্য নেই।

হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করে প্রথম দিনই গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পদক্ষেপের যুক্তি হিসেবে চীন থেকে কানাডা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আসা মাদক ফেন্টানিলের কারণে লোকজনের প্রাণ হারানোর কথা উল্লেখ করেন। সেই সঙ্গে চীন থেকে তাঁর দেশে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। 

দেখুন:শুরু হলো দ্বিতীয় বানিজ্যযুদ্ধ,একদিকে ট্রাম্প অন্যদিকে কানাডা,মেক্সিকো ও চীন

এসএম/এনএ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন