০২/০৩/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কানে ‘আলী’র স্বীকৃতি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত : শাকিব খান

কান চলচ্চিত্র উৎসবেন ৭৮তম আসরে, আদনান আল রাজীবের ‘আলী’ সিনেমাটির ‘স্পেশাল মেনশন’ পওয়ার ঘটনাটি দেশের জন্য ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খান।

এ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। শাকিব লিখেছেন, “বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাস, আদনান ও টিম আলী।”

শাকিবের শুভেচ্ছা বার্তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজীব। তিনি লিখেছেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”

কানের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে রাজীবের ‘আলীর’ ‘স্পেশাল মেনশন’ পাওয়ার ঘটনা বাংলাদেশের সিনেমাকে পৌঁছে দিল নতুন উচ্চতায়। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।

কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম সিনেমা আলী প্রদর্শিত হয় গত শুক্রবার।

শনিবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

পরে তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “এটা বাংলাদেশের জন্য।”

এই অর্জনের পর বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

পরিচালকের স্ত্রী ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “বাংলাদেশ প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন আদন আল রাজীব ও ‘আলি’ টিমকে!!”

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথম কান চলচ্চিত্র উৎসব থেকে এসেছে গৌরবের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল টিম ‘আলী’। সবাইকে অভিনন্দন।”

নির্মাতা রেদোয়ান রনি লিখেছেন, “তোমরা ইতিহাস গড়েছ, আমাদের স্বপ্নকে পৌঁছে দিয়েছ বিশ্বমঞ্চে, আর আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছ ভালোবাসা আর গর্বে। বাংলাদেশ এগিয়ে চলুক।”

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’র’ জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ সিনেমাটি।

বিজ্ঞাপন

পড়ুন : কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন