২০/০২/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাপ্তাইয়ে বাস দুর্ঘটনায় নিহত ১

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস দুর্ঘটনায় মো. ইলিয়াছ (৩২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সীতাপাহাড় অংশে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. ইলিয়াছ শীলছড়ি এলাকার বাসিন্দা মৃত নুর আহামদের ছেলে। নিহতের খবর নিশ্চিত করেছেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সরোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তি শীলছড়ি কাপ্তাই সড়কে ছিলেন। ওইসময় ঢাকাগামী সৌদিয়া সিল্কি এসি বাসটির নিচের লকারটি খোলা ছিল। গাড়ি চলন্ত অবস্থায় ওই লকারের দরজার জোরালো আঘাতে গুরুতর আহত হয়ে ইলিয়াস ঘটনাস্থলে মারা যান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাই কিসলু জানান, ঘটনার খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু বাস চালক বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটি-চট্টগ্রাম সীমান্ত এলাকায় ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ আনাগোনার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন