২০/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৭

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন জেলে আহত হয়েছে। বৃহস্পতিবার( ৯ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে জেলার বরকল উপজেলার কুটকুটিছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বজ্রপাতে নিহত জেলের নাম- সুমন সরকার (৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখান্দা উপজেলার বড়দুলহাট গ্রামের।

কুটকুটিছড়া এলাকার মৎস্য ব্যবসায়ী মো. মোতালেব হোসেন জানান, সন্ধ্যায় হ্রদে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। রাতে ৯টার দিকে হঠাৎ বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় আশে পাশে কোনো বাসাবাড়ি না থাকায় তারা জালটি তুলে ফেলার সময় ব্রজপাতে সুমন সরকার নামে একজন ঘটনাস্থলে মারা যায়। এতে আরও ৭ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বরকল উপজেলার সুবলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর আশিক জানান, কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ শিকারের সময় ব্রজপাতে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছে।নিহত ব্যক্তির পরিবার লোকজন আসলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

পড়ুন : রাঙামাটিতে টাইফয়েড টিকাদানবিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
.

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন