১২/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাবিলার সঙ্গে ভোটকেন্দ্রে দেখা হলো নাসীরুদ্দীন পাটওয়ারী, যা কথা হলো 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু সাধারণ ভোটাররাই নয়, চলচ্চিত্র অঙ্গনের তারকারাও ভোট দিতে নামলেন। রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখা মিলল জনপ্রিয় খল ও কৌতুক অভিনেতা নজরুল ইসলাম শামীম ওরফে কাবিলার সঙ্গে। সেখানে ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কুশল বিনিময় এবং হাসি-খুশির মুহূর্তে দেখা যায় দুজনকে।

বিজ্ঞাপন

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী কাবিলাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে নিজেই এগিয়ে যান, কুশল বিনিময় করেন এবং ভোটের আবেদন জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী কাবিলাকে উদ্দেশ করে বলেন, আমি আপনার সিনেমা দেখেছি ছোটবেলায়। আর এখন তো বাস্তবে সিনেমার মধ্যে ঢুকে গেছি। কাবিলাও নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা শুনে হাসি মুখে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। ফলে বর্তমানে নিচু স্বরে কথা বলতে হয় তাকে এবং রুপালি পর্দায় আগের মতো নিয়মিত দেখা যায় না। তবে ভোটকেন্দ্রে তার সরব উপস্থিতি ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে। কুশল বিনিময় শেষে দুজনই হাসিমুখে নিজেদের কাজে ফিরে যান। 

এদিকে সাধারণ ভোটাররাও ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

পড়ুন:এশিয়ায় ‘রক্ষণশীলদের’ জয়, সংস্কার নাকি স্থিতিশীলতা কী চাইছেন ভোটার

দেখুন:নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন