বিজ্ঞাপন

কার্যক্রম শুরুর সম্মতিপত্র পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

অকার্যকর ঘোষণা করা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। নতুন এ ব্যাংকের প্রাথমিক সম্মতিপত্র (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে অনুমোদন দেয়। পাঁচ ব্যাংক হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বেশকিছু শর্তসাপেক্ষে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’র নামে এলওআই ইস্যু করেছে।

এদিকে, প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অন্য বোর্ড সদস্যদের মধ্যে রাখা হয়েছে অর্থ বিভাগের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পন্না, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও যুগ্ম সচিব শেখ ফরিদকে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এলওআই চেয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সরকার। আজ কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে ব্যাংকের নামে কোম্পানির লাইসেন্স নিতে হবে। এরপর নতুন ব্যাংকের জন্য চূড়ান্ত লাইসেন্স দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পুঁজিবাজারে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন