মাদারীপুরের কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আজাদ স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে সূর্যমনি লক্ষ্মীপুর একাদশ চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় শরীয়তপুর দুরন্ত ফাইর্টাস।সোমবার বিকাল উপজেলার স্নানঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রুপমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি কামরুজ্জামান নাহিনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


