বিজ্ঞাপন

কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এবং আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উড ব্যাজার স্কাউট লিডার শাপলা পারভীন এবং কালাই উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহসিনা খাতুন প্রমুখ।

আয়োজকরা জানান, স্কুল পর্যায়ের ৫ জন এবং কলেজ পর্যায়ের ৫ জনসহ মোট ১০ জন শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধের ওপর নির্বাচিত গ্রন্থ তুলে দেওয়ার মাধ্যমে এই পাঠ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।

পড়ুন- ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে ইরান

দেখুন- সাতক্ষীরায় উপকূলের ঐতিহ্য নিয়ে শ্যামনগরে ভিন্নধর্মী মেলা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন