১৮/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালাইয়ে সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলামের ইন্তেকাল

জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ ও কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ বোধ করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মরহুম আমিনুল ইসলাম এলাকায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হাতিয়র কামিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম আমিনুল ইসলামের মৃত্যুতে জয়পুরহাট ও কালাইয়ের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন