গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত অন্তত ১০ জন।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠানে গতকাল ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। আজ তাঁদের দ্বন্দ্ব সমাধান করার কথা ছিল। কিন্তু সকালে চন্দ্রার মুকদম প্লাজার সামনে ফের সংঘর্ষ বাধে। এতে আলামীন হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি।


