ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত এমপি জনাব মাওলানা আবু তালিবকে কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রাম বাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বড় ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড় ঘিঘাটি গ্রামের মাওলানা আমির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিজ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, আমি নিজেকে এমপি মনে করিনা। আমি আপনাদের একজন খাদেম। আপনারা আমাকে আমানত দিয়েছেন। এরজন্য আমাকে পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তিনি আরো বলেন, আমার কোন টাকার প্রয়োজন নেই। কারন আমাকে টাকা দিয়ে মনোনয়ন কিনতে হবেনা। আর ভোট করার জন্য যে টাকা খরচ হয়েছে তা আপনারা নিজেরাই করেছেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন আমির আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, ইঞ্জি: আবুল বাশার প্রমূখ।
পড়ুন : ঝিনাইদহে বোতলে ভরা পেট্রোল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা


