বিজ্ঞাপন

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানায় স্থানীয়রা। এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করে রুবেল হোসেন। এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোফাজ্জেল হােসেন জানান পরিত্যক্ত অবস্থায় দেশিও অস্ত্র ও একটি ককটেল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠি

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন