বিজ্ঞাপন

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নুরুজ্জামান নামে একজন গুরুত্বর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুইজন মহেশপুর ভূমি অফিসে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার উপর রাখা বালির উপর মোটরসাইকেল উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় তারা। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিক রেজা নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন