বিএনপি নেতা শরিফুল জোয়ারদার ও জেলা ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বারবাজার উইনিয়ন যুবদলের সাবেক সভাপতি পান্নু জোয়ার্দারের সভাপতিত্বে বুধবার বিকেলে ঠিকডাঙ্গা পিরোজপুর গ্রামের বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল লস্কর বারবাজার উইনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদকসহ বারোবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিক্ষোভে বক্তারা বলেন, “বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে । অবিলম্বে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানাচ্ছি
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

