২১/০২/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
25.7 C
Dhaka
২১/০২/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বলেছেন, এলাকার উন্নয়ন, অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকরা অতীতে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঝিনাইদহ-যশোর সড়কস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মতবিনিময় সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা প্রশিক্ষক সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইষা খা এবং উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা আবু তালিব সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে স্থানীয় সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে জনগণ সঠিক তথ্য জানতে পেরেছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন, মাদক, দুর্নীতি ও অপরাধবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আগে মতবিনিময় করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য সেগুলোর উত্তর দেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় জেলের জালে ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন