বিজ্ঞাপন

কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজ শিবির শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে কালিগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো.আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কালিগঞ্জ উপজেলা সভাপতি মো.ঈশা খান,কালিগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ শাখার সভাপতি মো. হুসাইন আহমেদ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সাথে তারা আরও বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।

শেষে প্রধান অতিথির মাধ্যমে ৪০০ শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।

পড়ুন: গাংনী বাজারে পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীর জরিমানা

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন