২৫/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় সমবেত দোয়া অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল্লীর সমবেত দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আকবর আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।

এ সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। দলমত নির্বিশেষে দেশের মানুষ চোখের জল ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ এতো মানুষের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ।

পড়ুন- তেল জব্দ না আত্মসাৎ? রায়গঞ্জ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

দেখুন- ভারতকে ছাড়াই দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক তৈরির চেষ্টায় পাকিস্তান | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন