বিজ্ঞাপন

কাশিনাথপুর এ বাসস্ট্যান্ড এলাকায় নেই কোনো যাত্রী ছাউনি

পাবনা জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর এ বাসস্ট্যান্ড এলাকায় নেই কোনো যাত্রী ছাউনি। এতে প্রতিদিন হাজার হাজার লোকজন দুর্ভোগের সম্মুখীন হতে হয়। যাত্রী ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

জানা গেছে,পাবনা ঢাকা মহাসড়কের কাশিনাথপুরে বাস স্ট্যান্ড এলাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কাশিনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করতে হয়।

কাশীনাথপুর বাস স্ট্যান্ড গিয়ে দেখা যায় অসংখ্য যাত্রীরা গাড়ির জন্য রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা মহাসড়কের পাশেই ব্যক্তি মালিকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বৃষ্টি শুরু হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে দেখা গেছে।

গাড়ির যাত্রী ফারুক মিয়া জানান,যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলে ভোগান্তির শেষ নেই।

স্থানীয় সমীর জানান,যাত্রীরা বৃষ্টির মৌসুমে অনেক কষ্টের শিকার হন,প্রতিনিয়ত যাত্রীরা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে।

যাত্রী মোশারফ হোসেন জানান, কোন নির্দিষ্ট যাত্রী ছাউনি না থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্ট সহ্য করে গাড়িতে উঠতে হয়। কাশীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রী ছাউনি নির্মাণ প্রয়োজন এমনটাই মনে করেন ভুক্তভোগী যাত্রীরা।

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন