১১/০২/২০২৬, ২২:১৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামী একবছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আটক

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার এক বছর পর রিপন (২৯) নামে এক হত্যা মামলার আসামীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার বিকেলে র‍্যাব-৯ থেকে পাঠানো মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক রিপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রমেশপুর গ্রামের আকবর আলীর ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৬ আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতর থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরে কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর , দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে।এসময় দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের অভ্যান্তরের বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে বাউন্ডারীর উপর দিয়ে পালিয়ে যায়। তাদের সাথে পালিয়ে যায় হত্যা মামলার আসামী রিপনও। ওই ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার রাতে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক রিপনকে আটক করে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে ত্রুটি পেলেন উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন