33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিতর্কের ঝড়

নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশার-এর সঙ্গে নতুন একটি চলচ্চিত্রের গানে কাজ করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। জানা যায়, জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত নতুন ছবি ‘পেদ্দি’ এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এই সুরকার। আর এই গানটির নৃত্য পরিচালনার (ডান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার।

বিজ্ঞাপন


কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এ আর রহমানের সঙ্গে ছবিটি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।’

তবে এই ছবিটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’ -তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা কোথায় গেল?

নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো জানি বাশার-এর বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

পড়ুন- ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে স্ত্রী বললেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য

দেখুন- চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন