বিজ্ঞাপন

কিউএস র‌্যাঙ্কিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ স্থান করেছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি সর্বোচ্চ অর্জন।

গত বছরের র‍্যাঙ্কিংয়ে ঢাবির ৯টি বিভাগ স্থান পেয়েছিল। এবারের তালিকা বুধবার (২৫ মার্চ) প্রকাশ করা হয়েছে। প্রতি বছর মার্চ মাসে কিউএস এই র‌্যাঙ্কিং প্রকাশ করে।

র‍্যাঙ্কিংয়ে দুইটি ক্যাটাগরি রয়েছে। প্রথম, ব্রড সাবজেক্ট বা প্রধান বিষয়, যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। ঢাবির তিনটি প্রধান বিষয় এখানে স্থান পেয়েছে। দ্বিতীয়, ন্যারো সাবজেক্ট বা নির্দিষ্ট বিষয়, যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। ঢাবির ১০টি বিভাগ এখানে র‌্যাঙ্কিংয়ে জায়গা করেছে।

ব্রড সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৭১তম, যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত:

একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স: ৩০১–৩৭৫
ইকোনমিকস অ্যান্ড ইকোনমেট্রিকস: ৩০১–৩৫০
বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ: ৪০১–৪৫০
ন্যাচারাল সাইন্সে ঢাবির অবস্থান ৫০১–৫৫০। অন্তর্ভুক্ত বিভাগগুলো:

রসায়ন: ৫৫১–৬০০
পরিবেশ বিজ্ঞান: ৪০১–৪৫০
পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা: ৫০১–৫৫০
লাইফ সাইন্স ও মেডিসিনের প্রধান ক্যাটাগরিতে ঢাবির স্থান না পেলেও জীববিজ্ঞান বিভাগ ৬৫১–৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ঢাবির অবস্থান ৩৬৪তম। এর অন্তর্ভুক্ত বিভাগগুলো:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: ৫৫১–৬০০
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং: ৫০১–৫৫০
মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং: ৫০১–৫৭৫

বিজ্ঞাপন

পড়ুন : ৮ ভিসিকে একযোগে অপসারণ, উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন