১৩/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন : জামায়াত আমির

দেশের অনেক কেন্দ্রে ভোটগ্রহণের পর ভোট গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন জামায়াত আমির।

তিনি বলেন, একটা নির্বাচন যখন হবে, সবাই জিতবে না। কেউ জিতবে, কেউ হারবে। আমাদের কিছু অবজারভেশন আছে যেগুলো আমরা জাতির সামনে তুলে দেওয়ার পক্ষে।

তিনি আরও বলেন, বেশ কিছু কেন্দ্রে গণনা কমপ্লিট হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করছেন না। তারা ফল ঝুলিয়ে রেখেছেন।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন