বিজ্ঞাপন

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন

“জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”- এমন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে উঠেছিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। অথচ এসব প্রতিষ্ঠানও দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।এই বঞ্চনা শিশুদের প্রাপ্য অধিকার হরণ এবং সংবিধানের সাম্যের নীতির পরিপন্থী এমন অভিযোগ করেন বক্তারা।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কেন্দুয়া-এর সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা মুসলেহা মাহবুব এবং কার্যকরী সদস্য মো. লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষক-অভিভাবক প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা আরও বলেন, সরকার যেখানে ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানকে বাস্তবায়নের কথা বলছে, সেখানে কিছু শিক্ষার্থীকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা চরম বৈষম্য। অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাদের এ দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে বিভাগীয় শহর কিংবা রাজধানীতেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট বার্তা দেন- “সবার জন্য শিক্ষা” বাস্তবায়ন চাই, বাছাইকৃতদের জন্য নয়। গত শনিবার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন