১৯৬৯ সালে চাঁদে মানুষের অবতরণ ‘ঘটেনি’ বলে জনপ্রিয় টিভি তারকা কিম কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
টেলিভিশন সিরিজ ‘দ্য কার্দাশিয়ানস’র সাম্প্রতিক একটি পর্বে এ-সম্পর্কিত একটি মন্তব্য আলোচনায় এসেছে। অনুষ্ঠানে কার্দাশিয়ানকে তাঁর সহ-অভিনেত্রী সারাহ পলসনকে মহাকাশচারী বাজ অলড্রিনের (৯৫) একটি সাক্ষাৎকার দেখাতে দেখা যায়, যিনি চন্দ্রবিজয়ের প্রথম পদক্ষেপ হিসেবে অ্যাপোলো-১১ অভিযানের সময় নিল আর্মস্ট্রংয়ের সঙ্গে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন।
এ বিতর্ক প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে নাসা’র ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি লেখেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গিয়েছি… ৬ বার!’
কিপিং আপ উইথ কার্দাশিয়ান অনুষ্ঠানের প্রোযোজক দের সঙ্গে কথা বলার সময়েও কার্দাশিয়ান আবার দাবি করেন, অ্যাপোলো-১১ মহাকাশ অভিযানটি ‘ভুয়া’ ছিল এবং তিনি ‘বাজ অলড্রিনের কিছু ভিডিও’ দেখেছেন, যেখানে অলড্রিন বলছেন এটি ঘটেনি!
এদিকে, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি তাঁর এক্স পোস্টে কার্দাশিয়ানকে ট্যাগ করেন এবং নাসার বর্তমান চন্দ্র অভিযান কর্মসূচি ‘আর্টেমিস’র কথা তুলে ধরেন, যা কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে অব্যাহত রয়েছে।
পড়ুন- হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
দেখুন-হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র
সাবিসা


