শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আখরাবাজার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাবানদের স্বেচ্ছাচারিতা কিংবা অবৈধ দখলদারিত্বের কোনো স্থান নেই। অন্যায়, অবিচার, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া,
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ আব্দুল্লাহআল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা জাসাস সভাপতি ইফতেখার আহমেদ বাবুল, সাবেক জেলা বিএনপির প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, কিশোরগঞ্জ পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুন, সাধারণ সম্পাদক ইমরান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জহিরুল ইসলাম বিপুল, অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী আহ্বায়ক মাহফুজ আলম খান, বাজিতপুর উপজেলা মৎস্যজীবী আহ্বায়ক কাউসার আহমেদ, করিমগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম,সহ মৎস্যজীবী দলের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
জেলা মৎস্য জীবিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য বলেন জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনে এগিয়ে যেতে চাই। আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
এ সময় কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কি শ্যামল বক্তব্যে বলেন, আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে থেকে বিগত আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ভবিষ্যতেও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতা সহ তিনবারের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম ভাই ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে থাকতে চাই। এ সময় তিনি ১৩ টি উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এ সময় জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মৎস্যজীবী দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : গোপালগঞ্জে মামলাবাজ নারীর হয়রানী থেকে বাঁচতে গ্রামবাসীর মানববন্ধন


