33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলায় রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জ বালিখোলা বাজারের সাথে নতুন রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বালিখলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াপাড়া গ্রামসহ আশেপাশের এলাকার মানুষদের হাওরের ধানসহ মালামাল আনা নেওয়ার জন্য বালিখলা ধনু নদীর তীর থেকে এলাকাবাসীর নিজেদের জমির উপর বালিখলা পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় । কিন্তু জমির উপরে রাস্তা নির্মাণের অনুমতি না থাকায় প্রশাসন কাজ বন্ধ রাখে। তবে এলাকাবাসীর দাবি এই রাস্তা নির্মাণ হলে হাজার হাজার মানুষের উপকার হবে এবং কাউকে চাঁদা দিতে হবে না।

সুতারপাড়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন
উদ্দিন বক্তব্যে বলেন অল্প একটু রাস্তা হয়ে গেলে এলাকাবাসী অনেক উপকার হবে। সাবেক যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করলে স্থানীয় কয়েকজন কে চাঁদা দিতে হয়।তাই দুই তিন গ্ৰামের কৃষকরা একত্রিত হয়ে নিজেদের অর্থায়নে একটি নতুন রাস্তা নিজেদের জমি উপর দিয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

কিন্তু জমির উপরে রাস্তা নির্মাণের অনুমতি না থাকায় প্রশাসন কাজ বন্ধ রাখে। এলাকাবাসী প্রাণের দাবী নতুন রাস্তাটি হলে কয়েক হাজার কৃষক ও এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবে।
এসময় স্থানীয় নৌকার মাঝি খোকন মিয়া বলেন আমি একজন অসহায় নৌকা মাঝি। প্রশাসনের লোক এসে আমার কাছে জিজ্ঞেস করলে সাবেক রাস্তায় গাড়ি চলাফেরা করলে চাঁদা দিতে হয় এমন ট্রিটমেন্ট দিয়েছি।

একারণে আমাকে চাঁদা বাজরা হুমকি দিয়েছে। আমি ও আমার পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই।
এ সময় বক্তব্য রাখেন- সুতারপাড়া ইউনিয়নের পুরান চামড়া এলাকার ফাইজ উদ্দিন, বালিয়াপাড়া গ্রামের কুতুব উদ্দিন, সহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন: প্রতারণা মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা জেলে

দেখুন: বন্ধুত্বই কাল হলো মোখলেছের, ২৫ দিন পর পাওয়া গেল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন