০২/০৩/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন


বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।প্রতীক বরাদ্দের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসন কিশোরগঞ্জ ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম ধানের শীষ, দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী- রিকশা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ এনামুল হক- কাস্তে, বাসদ প্রার্থী মোঃ মাসুদ মিয়া- মই, বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ আলাল মিয়া- কাঁচি, খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী- দেয়াল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম- আম, একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুকে- মোরগ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এড. মোহাম্মদ জালাল উদ্দিন- ধানের শীষ, জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল- দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদ প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম- ট্রাক, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ আবুল বাশার রেজওয়ান- হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বি এন এফ) প্রার্থী- টেলিভিশন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া- লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন- ময়ূর, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদকে- মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুক- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী. কর্নেল (অবঃ) ডাঃ জেহাদ খান- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসাইন- হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিক- লাঙ্গল, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া- কবুতর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম- আম, একমাত্র স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর- ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন

প্রতীক বরাদ্দের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ ফজলুর রহমান- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী এড. মোঃ রোকন রেজা শেখ- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার- হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী জয়নাল আবেদীন- আম, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম- আপেল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর- রিকশা, স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ শাহিন রেজা চৌধুরী- ঘোড়া, স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমাকে- ফুটবল প্রতীক দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এসসানুল হুদা- ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ রমজান আলী- দাঁড়িপাল্লা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ দেলাওয়ার হোসাইন- হাতপাখা, জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহবুবুল আলম- লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ সাজ্জাদ হোসেন- হারিকেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মোঃ অলিউল্লাহ- মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল- হাঁস, স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম হাসনাত কাইয়ুম হরিণ প্রতীক পেয়েছেন।

কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মোঃ শরিফুল আলম- ধানের শীষ, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ মুসা খান- হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন- রিকশা, জাতীয় পার্টির মোঃ আইয়ুব হোসেন- লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ডাঃ মোঃ হাবিল মিয়া- কাস্তে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোঃ নজরুল ইসলাম- আম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ রুবেল হোসেন- মোমবাতি, গণ ফোরামের শাফিউদ্দিন আহমেদ- উদীয়মান সূর্য ও ইনসানিয়াত বিপ্লবের নাঈমুল হাসান- আপেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পড়ুন- ভোটারদের দ্বারে দ্বারে এ্যানি, বাড়ছে জনসমর্থন

দেখুন- জাতি দিশাহারা হলে জাদুঘরই হবে পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন