২৮/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার

কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যাহার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকীর সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফয়জুল করিম (মুবিন) দলীয় শৃংখলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে চালিয়ে যাচ্ছে। যাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থি।

এমতাবস্থায় দলীয় শৃংখলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য প্রদান করায় এ্যাড. ফয়জুল করিম (মুবিন)-কে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল।

এসময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিউজ্জামান শফি, অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে মায়ের হাতে ৩৬ দিনের নিজ সন্তানকে হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন