দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলায় পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার পদযাত্রা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় কিশোরগঞ্জের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এ সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খাইরুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স।
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক নীরব হাসান সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামীকাল শনিবার কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী কালকের জুলায় পদযাত্রার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আরো এগিয়ে যাবে।
পড়ুন : কিশোরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি


