০১/০৩/২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলা মারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

পহেলা আগস্ট শুক্রবার বিকেলে মারিয়া ইউনিয়নের বিসিক শিল্পনগরীর মাঠে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খাঁন চুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম,

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম, মারিয়া ইউনিয়নের সাবেক বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল বাবুল, জেলা বিএনপির সদস্য মাহবুব তালুকদার, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন। মারিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম খাঁন চুন্নু বলেন – ধাণের শীষ দলীয় প্রতীক। এই প্রতীক কাউকে দেয়ার মালিক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ধাণের শীষ যার আমরা তার। আমরা ধাণের শীষের পক্ষে কাজ করব, আমরা বিএনপির কর্মী। কারো ভুলের কারণে দল যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন