২৮/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

সাদা ছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জ ডা. দ্বীন ইসলাম নয়নের সঞ্চালনায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কামরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ পল্লব কুমার দেবনাথ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী।

এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হাফিজুল্লাহ হীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন