০১/০৩/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটুক্তি এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার বিকালে কালীবাড়ি চত্বর থেকে মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক রবিউল হক শ্যামল মিলকি, প্রমুখ।

একটা সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায় জামায়াত-শিবির ও এনসিপির নেতারা তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। স্বাধীনতাবিরোধী জামায়াত ৭১ সালে এদেশের মানুষের স্বাধীনতার বিরোধীদের পক্ষ নিয়েছিল, আর এখন জামায়াতের মতোই তথাকথিত এনসিপিও জনগণের অধিকারের বিরুদ্ধে পক্ষ নিয়েছে।একটা সময় মৎস্যজীবী দলের জেলা ও উপজেলার অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন