বুধবার (৬ আগস্ট) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাদেরকে আটক করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমান ছেলে সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসলাম ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারের পাশে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতদল ডাকাতির চেষ্টা করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে পালিয়ে গেলেও এদের মধ্যে ৫ জনকে ধরে ফেলে এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি আবদুল্লাহ আল মামুন।
পড়ুন: কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ তিন জনের মৃত্যুদন্ড
এস/


