কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা নিকলী উপজেলা স্বাস্থকমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিক্যাল কলোজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
নিকলীর এসিল্যান্ড প্রতিক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারি ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রকৃয়াধীন।
পড়ুন: আখাউড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন
দেখুন:মাদকের ঝুঁকি: কোন পথে প্রতিকার – ০১ | স
ইম/


