28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের মৃত্যুবার্ষিকী দিবস ও জীবন ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবী

বাংলার প্রথম স্বাধীন শাসক মহাবীর ঈশা খাঁর ৪২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের আয়োজনে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজংগল ইউনিয়নের জংগলবাড়িতে বিকেলে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তারা ঈশা খাঁর মৃত্যুর দিন ১৭ সেপ্টেম্বরকে সরকারিভাবে বীর ঈশা খার মৃত্যুবার্ষিকী দিবস ও তার জীবন ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবী জানিয়েছেন। সেই সাথে তাঁর স্মৃতি বিজড়িত স্থল পথ কিশোরগঞ্জ এবং করিমগঞ্জের সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে নাম করণের দাবী জানিয়েছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলার সভাপতি মো: রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি অধিদপ্তরের সহকারী পরিচালক দীপংকর নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী । বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভির এ গ্রেডের কণ্ঠশিল্পী আবুল হাসেম, কিশোরগঞ্জ পলিটেকনিক্যালের প্রশিক্ষক আব্দুল বাতেন, জংগলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, সাবেক শিক্ষক মো: কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ্ মলাই, বীর ঈশা খাঁর ১৫ তম অধস্তন পুরুষ দেওয়ান জামাল দাদ খাঁ, দেওয়ান বকুল দাদ খাঁ,জিনিয়াস আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক কবি তন্ময় আলমগীর, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের সভাপতি আলমগীর অলিক, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে ঈশা খাঁ স্মরণে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে পাঠাগারের সম্মানিত উপদেষ্টাগণ, কার্যকরী কমিটির সদস্যগণ, ঈশা খাঁ ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মহাবীর ঈশা খাঁ ১৫৩৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৫৮১ খ্রিস্টাব্দের পর হতে ১৫৯৯ পর্যন্ত জঙ্গলবাড়িতে অবস্থান করেন এবং ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর দুর্গে ইন্তেকাল করেন এবং সেখানেই তার বর্তমান সমাধিস্থলটি।

বিজ্ঞাপন

পড়ুন: শিবগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

দেখুন: ঝিনাইদহে ২ টাকায় মিলছে এক প্যাকেট বিরিয়ানি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন