কিশোরগঞ্জে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও মধ্যপাড়া এলাকায় রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার আয়োজনে পবিত্র কুরআন খতম ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সাবেক ইউপি সদস্য আ.খালেকের এর সভাপতিত্বে ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহ মো. মস্তুফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাঈল মিঞা, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিয়ষক সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ ফরহাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা আল মারুফসহ ইউনিয়নের ওয়ার্ড ৯টি ওয়ার্ডে বিএনপির নেতা ও ইউপি সদস্যবৃন্দ। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইদ্রিস চেয়াম্যানের আন্দোলন, সংগ্রাম ও জেল জীবনের দুঃখ-কষ্টে কথা তুলে ধরেন।
দোয়া মাহফিলে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম মোবাইল ফোনে ভিডিও কলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের ভেদাবেদ ভুলে ধানের শীর্ষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এ সময় রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেন দলের প্রয়োজনে বিভিন্ন ভাইয়ের পিছনে মিছিল করেছি আমরা। তবে এরকম কোন কথা না একজনকে মনোনয়ন না দিলে তার হাঁস মার্কা নির্বাচন আমাদের করতে হবে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল কেটেছে তার একটা প্রতিশ্রুতি ছিল, তিনি কোন বিষয়ে আপোষ করেননি, সারা বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণের জন্য তিনি জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাই আমরা ধানের শীষের বাহিরে কাউকে ভোট দিব না, কিশোরগঞ্জের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। এ সময় তিনি ধানের শীষ মার্কা ভোট দেওয়ার জন্য ইউনিয়নবাসীকে আহবান জানান।
পড়ুন- চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের ওপর হামলা, তিন সদস্যকে জিম্মি


