26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশে ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের দেইড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সাইদুল ইসলাম (৫৪) চরহাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে৷

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকাল সাড়ে তিনটার দিকে সাইদুল ইসলাম বাড়ির পাশে ক্ষেত থেকে ঢেঁড়স তুলতে গেলে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রকৃয়াধীন।

পড়ুন: ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

দেখুন: শিক্ষায় কমছে বরাদ্দ, গতানুগতিক বাজেটে হতাশ শিক্ষাবিদরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন