০১/০৩/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ১০ সেপ্টেম্বর

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে প্রস্তুতি সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হুসাইন, জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু, রুহুল আমিন আকিল ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা কৃষক দলের আহবায়ক মাজাহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ,জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক মিলকী শ্যামল, জেলা জাসাসের আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবলু, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি জেসমিন সুলতানা কবিতা, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম মবিল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ্ আলম। সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন,সহ কিশোরগঞ্জ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন উপজেলা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বক্তব্যে বলেন ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও ঈদে মিলাদুন্নবি থাকার কারণে সম্মেলন পিছিয়ে ১০ সেপ্টেম্বরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০, আটক ১৬

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন