কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে কিশোরগঞ্জ নেহাল গ্রীন পার্কে আলোচনা সভায় শেখ মোঃ হাবিবুল্লাহ টিটুর সভাপতিত্বে সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহাল গ্ৰীন পার্কে ব্যবস্থাপনা পরিচালক মোঃ উসমান গনি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোকন, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার, শামীম খান শান্ত, সাংগঠনিক সম্পাদক ইমরান, দপ্তর সম্পাদক নয়ন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রাজ,কার্যকারী সদস্য মোঃ আলম, মোঃ আলামিন, মোঃশহিদুল্লাহ,সহ সংগঠনের সকল নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
শেখ মোঃ হাবিবুল্লাহ টিটুর বক্তব্যে বলেন আপনাদের দেয়া গুরু দায়িত্ব মাথায় নিয়ে সমিতির কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে অনেক ত্রুটি-বিচ্যুতি মনের অজান্তে ঘটতে পারে। এ অনিচ্ছাকৃত ত্রুটি-বিচ্যুতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে দেখবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি। উপস্থিতি সম্মানিত সকল স্থরের ব্যবসায়ীবৃন্দ, কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ যাহারা আমাদের সমিতির সার্বিক উন্নয়নে অবদান রেখেছেন বা রাখবেন সবার জন্য পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি। আগামী দিন যেন আপ্সনাদের জন্য নিয়ে আসে সুখ-শান্তি-সমৃদ্ধি ও বিজয় বার্তা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নান্টু রাজ, এসময় গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী উসমান গনী, মাসুদুর রহমান মিলন, নান্টুরাজ,স্মৃতি সরকার, নাফিজা আনজুমান , কাওয়ালী খোকন, নির্মল কর্মকার,লালন।
পড়ুন :কিশোরগঞ্জের নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন


