০১/০৩/২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ মারিয়া ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মাদক বিরোধী মানববন্ধন

মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি,চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে,আমার সন্তানের ভবিষ্যৎ চাই, মাদক মুক্ত সমাজ চাই। এসব শ্লোগান কে সামনে রেখে। কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট শুক্রবার বিকালে স্বল্প মারিয়ার মোড়ে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কিশোর দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ উবায়েদ, মারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম মেম্বার, আলমগীর হোসেন, মারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সদস্য আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম (অপু) সাবেক ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আহাম্মদ আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুবদল নেতা মাহাদী হাসান শিবলু, শ্রমিক দলের অন্যতম নেতা মোঃ বাছির উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, মাদকের কারণে এলাকায় চুরি, ডাকাতি, দিন দিন বেড়েই চলছে। এ মাদকের বিরুদ্ধে প্রতিহত গড়ে তুলতে হবে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।

এসময় প্রশাসনকে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। পাশাপাশি যারা মাদক দ্রব্য ব্যবসায়ী আছেন তাদের প্রতি নজর রাখার জন্য এলাকাবাসীকে আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন