০১/০৩/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ যাত্রা শিল্পী পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট (শনিবার) বিকেলে কিশোরগঞ্জ মোল্লা পাড়া নেহাল গ্ৰীন পার্কে অনুষ্ঠানে আমরা ক জন নাট্য শিল্পীগোষ্ঠীর সভাপতি হেলাল উদ্দিন খান বাবুলের সভাপতিত্বে ও মাসুদুর রহমান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহাল গ্ৰীন পার্কে ব্যবস্থাপনা পরিচালক উসমান গনী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্পী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ,এমএ, মান্নান, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামীম খন্দকার,যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জুনায়েদ, কাঞ্চন তালুকদার, চম্পা,শাহিদা, তৃষা, প্রেমা,মিম, রত্না, শাহাজাদী।

বক্তারা বলেন যদি নির্বাচিত সরকার গঠন হয় তাহলে কিশোরগঞ্জ যাত্রাশিল্প উন্নয়নের জন্য কাজ করা হবে বলে আশ্বাস দেন। আরো বলেন, যে কাজ করে তার পদের দরকার হয়না।যাত্রা শিল্প হারিয়ে যাচ্ছে , টিকিয়ে রাখতে চান শিল্পীরা যদিও হারিয়ে গেছে অনেক শিল্পী ভাই বোন। নতুন কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ যাত্রাশিল্প উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১০২০০ শিক্ষার্থীপড়ুন:

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন