চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, আমার সোনার বাংলায়, মাদক ব্যবসায়ী ট্রাই নাই, এই স্লোগানকে সামনে রেখে।কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট শুক্রবার বিকালে স্বল্প মারিয়ার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে।
মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়নের মাদক বিরোধী কমিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জাবেদ ইকবাল, আহবায়ক মোঃ সফির উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মোঃ সরবত আলী, মোঃ রতন, মোঃ হুমায়ুন, আমজাদ হোসেন রাসেল, মোঃ কামরুল ইসলাম, মোঃ শাহেদ আলী, মোঃ শরিফ, নুরুল ইসলাম,আহাদ আলী,
এ সময় আরো অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আল মামুন, মোঃ রাজন মিয়া, শফিকুল ইসলাম সুমন, পাবেল, সোহেল, শামীম,আরমান, মোজাম্মেল, তানভীর, ফয়জউল্লাহ, লিটন, সানি, রায়হান,জয়,সজল, হিমেল, রাব্বিসহ এলাকার পাঁচতা দিক মাদক বিরোধী যোদ্ধাও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন শুধু মারিয়া ইউনিয়নেনয় কিশোরগঞ্জ উপজেলা আনাচে কানাচে মাদকবিরোধী অভিযান চালানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
পড়ুন : কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির


