32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ বিএনপি’র আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগেঞ্জ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গুরুদয়াল কলেজ মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে রথখোলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিজয় র্যা লীতে যোগদানের জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বর্ণিল সাজে মিছিল আকারে এসে গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে এসে জড়ো হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে রথখোলা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহী প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুনেছার সুমন, সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার।
জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কি শ্যামল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, সাধারণ সম্পাদক মাহমুদ আক্তার, যুব সদর যুবদলের সদস্য সচিব শাহ্ আলমসহ বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দেশেকে শান্তি ও সুষ্ঠু রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

পড়ুন: আখাউড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে প্রাণ গেল লাইন টেকনিশিয়ানের

দেখুন: ‘পাকিস্তান সেনাবাহিনী একাত্তরেও নৃ*শংসতা চালিয়েছিল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন