কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ (সেপ্টেম্বর-২০২৫ মাস) অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন।
আজ সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় ওসি রুহুল আমিনকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এ সময় আরোও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষসহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া টানা তিনবার (হ্যাটট্রিক) শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল হক।
যথাযথ পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া
দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন
ইম/


