১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এমপি পদে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম মবিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে হোসেনপুরে বিএনপির রাজনীতি করে আসছি। দুঃসময়ে দলের পাশে ছিলাম এবং তৃণমূলের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) মনোনয়ন দেয়, তাহলে দলীয় প্রার্থী হিসেবে জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন ৫ই আগস্ট একদিন সৃষ্টি নয় বিগত ১৬ বছর আন্দোলনের ফসল ৫ই আগস্ট সে আন্দোলনের সুফল আসার পর থেকে নবকিছু বিএনপির সৃষ্টি হয়েছে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলই না, তারা এখন এমপি হওয়ার স্বপ্ন দেখে, তাই আমি সাংবাদিকদের মাধ্যমে আমার কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাকর্মীদেরকে জানিয়ে রাখতে চাই। কিশোরগঞ্জ ১ আসনে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত, যারা বিগত দিন চাঁদা বাজির সাথে জড়িত ছিল না, সন্ত্রাসবাদীর সাথে জড়িত ছিল না, এমন একজন মানুষকে এমপির মনোনয়ন দেওয়া উচিত বলে মনে করি আমি।

স্বাধীনতার পর থেকে হোসেনপুর আওয়ামী লীগ থেকে একজন মনোনয়ন চেয়েছিল তিনি হলেন আসাদুজ্জামান খান সাহেব এছাড়া বিএনপির জন্ম হওয়ার পর থেকে আজও পর্যন্ত কেউ এমপি পদে হোসেনপুর থেকে মনোনয়ন চাইনি, আমেই প্রথম মনোনয়ন চেয়েছি, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম। বর্তমান হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আমাকে মনোনয়ন দিলে আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন