কিশোরগঞ্জ RCPL ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ গ্ৰহন করেন ভাই বাদ্রার্স ক্রিকেট একাদশ বনাম বিজয় একাদশ।
এর আগে গত অক্টোবরে ১ তারিখ থেকে ৬ টি দল নিয়ে শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট।
২১ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় টিচার্স ট্রেনিং কলেজ এন্ড ল্যাবরেটরি স্কুল মাঠে এ ফাইনাল খেলায় ৮ নং মারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.এবি সিদ্দিক এর সভাপতিত্বে উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব উবায়দুল্লাহ উবায়েদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবিন দলের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক বিলাল উদ্দিন, নাগরিক টেলিভিশনের ও ঢাকার ডাক পত্রিকায় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মারিয়া ইউনিয়নের পরিদর্শক এনামুল হক, ব্যবসায়ী মো. মাজাহারুল ইসলাম পাপ্পু, ইন্জিনিয়ার সোহেল মিয়া, সমাজ সেবক রেনু মিয়া,আবু বাক্কার,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন ভাই বাদ্রার্স ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ বিজয় একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়
এসময় খেলার উদ্বোধক উবায়দুল্লাহ উবায়েদ বলেন যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন বার বার করার জন্য পরামর্শ দেন তিনি।
পড়ুন- ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল
দেখুন- ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল


