০২/০৩/২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বালিগাঁও ইয়ুথ সোসাইটির কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বালিগাঁও ইয়ুথ সোসাইটি’ আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২১ মে) বিকেলে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী, বালিগাঁও ইউপি প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান, ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাঈন উদ্দিন আজাদ, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক নুর উল্লাহ কায়সার।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ইউনিয়নের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধাতালিকাভুক্ত ৫৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া ইউনিয়নের ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়।

এনএ/

দেখুন: নিজেই খুঁড়িয়ে চলছে প্রতিযোগিতা কমিশন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন