কুড়িগ্রামে গ্রামীন জনপদ ও মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে স্টোক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন অংশ গ্রহন করেন।
বুধবার (২৯ অক্টোবর ) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম সজিব,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উলিপুর প্রাণি সম্পদ কমর্কতা ডাঃ রেবা বেগম,এসডিএফ এর ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম,জেলা আইসিবি কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার বেগম,জেলা কর্মকর্তা ও যুব সংস্থান জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন,২০০৩ সালে থেকে এসডিএফ মাঠ পর্যায়ে দরিদ্র বিমোচন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ,দূর্যোগ প্রতিরোধ, শিক্ষা বৃত্তি, স্থায়ী ও টেকসই গ্রামীন সংগঠন সৃষ্টিতে কাজ করছে বলে জানান তিনি।
পড়ুন : ৫ দফা দাবি আদায়ে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


